calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ ১০ ডিসেম্বর: শামা ওবায়েদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ ১০ ডিসেম্বর: শামা ওবায়েদ

আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির সমাবেশ, খালেদা জিয়ার মুক্তির সমাবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর ২০২২ • দুপুর ০১:৪৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৫ বার পঠিত

 মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট নুরজাহান কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম মহিউদ্দিন হাওলাদার মনিরের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। 

এ সময় শামা ওবায়েদ বলেন, ভোটবিহীন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সব নেতাকর্মীর অংশগ্রহণ করার মধ্য দিয়ে সমাবেশ সফল হবে। 

তিনি বলেন, একদিকে মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে এই সরকার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ইভিএম নামের ভোট চুরির মেশিন কিনে আনছে। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই কিন্তু এর মধ্যেও তাদের চুরি থেমে নাই। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় বাড়ি করে বাংলাদেশকে ফকিরের দেশ বানাইয়া সরকার বিদায় হবে।

মনি হাওলাদার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা শামচুল হক হাওলাদারের সভাপতিত্বে ও জীবন বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটিসহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান প্রমুখ।

tag ট্যাগ: #a