calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির বাংলাদেশের জন্য
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

৩০ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির বাংলাদেশের জন্য

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশের জন্য ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৫ জুলাই ২০২৩ • বিকাল ০৪:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৩ বার পঠিত

৮৮টি পৌর এলাকায় বাসিন্দাদের জীবনমানের সমন্বিত ও টেকসই উন্নয়নের জন্য  সংস্থাটি এ ঋণের অনুমোদন দেয়। এতে ৭৬ লাখ মানুষ উপকৃত হবে বলে মনে করছে সংস্থাটি।

গতকাল চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। ম্যানিলাভিত্তিক ব্যাংকটি বলছে, ঋণের অর্থ নগর প্রশাসনকে উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নের প্রস্তুতি ও প্রয়োগে সহায়তা করবে। এ ছাড়া এ অর্থ নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো বিষয়গুলোতে ভূমিকা রাখবে।

এডিবি বাংলাদেশের অর্থনীতির প্রায় সব প্রধান খাতেই সহায়তা দেয়। কৃষি, প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো, জ্বালানি, পরিবহন, শিক্ষা, পানি সরবরাহসহ বিভিন্ন খাতে তারা এর আগে বাংলাদেশকে ঋণ দিয়েছে।

tag ট্যাগ: #1111