calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ে শেষ হাসি বাংলাদেশের। নিশ্চিত হয়েছে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল। নানান সমীকরণের ম্যাচে আফগানিস্তানকে ২১ রানে হারালো টাইগাররা। ইমার্জিং এশিয়া কাপে মঙ্গলবার (১৮ জুলাই) শ্রীলঙ্কার কলম্বোর পি সারা ওভালে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ • রাত ০৯:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৮ বার পঠিত

আগের দিন গণমাধ্যমের সাথে আলাপকালে মাহমুদুল হাসান জয় এই ম্যাচকে মর্যাদার লড়াই হিসেবে উল্লেখ করেন। সেই সাথে আফগানিস্তানের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে চান না বলে ইচ্ছে প্রকাশ করেন। তার বক্তব্য সত্যায়িত হয়েছে তার ব্যাটেই, সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেন জয় নিজেই।

দলকে টানতে হয়েছে জয়ের একদম শুরু থেকে, ৬ ওভারে মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল দল। আগের দুই ম্যাচের সেরা ব্যাটার তানজিদ হাসান ফেরেন এদিন মাত্র ৯ রানে, আরেক ওপেনার নাইম শেখের ব্যাটে আসে ১৯ বলে ১৮ রান। ব্যাট হাতে নেতৃত্ব দিতে ব্যর্থ হন অধিনায়ক সাইফ হাসান, ফেরেন মাত্র ৪ রান করে।

এমতাবস্থায় দলের হাল ধরেন জয় ও জাকির হাসান। ধসেপড়া ইনিংসটাকে টেনে তুলেন দুজনে, গড়েন শতাধিক রানের জুটি। ২৭.২ ওভারে যখন জাকির ফেরেন দলের রান ততক্ষণে দেড় শ’ ছুঁয়েছে। ৭২ বলে ৬২ করে ফেরেন জাকির। জাকির ফিরলে তার দায়িত্ব নেন সৌম্য। জয়কে সঙ্গ দেন এবার তিনি।

ছক্কা মেরে ইনিংস শুরু করা সৌম্য দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি, ৮২ বলে ৭৯ রানেত জুটি ভেঙে ফেরেন ৪২ বলে ৪৮ রান করে। দ্রুত ফেরেন আকবর আলিও, ১০ বলে মাত্র ৪ রান করেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে শতক তুলে নেন জয়। তবে ফেরেন এর পরপরই, ১১৪ বল খেলে ২টি ছক্কা ও ১২টি চারে করেন সমান ১০০।

শেষদিকে ঝড় তুলেন শেখ মেহেদী। তার অপরাজিত ১৯ বলে ৩৬ রান ও রাকিবুল হাসানের ১২ বলে ১৫ রানের ইনিংসে ৩০৮ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন সালিম শাফি।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৬ রানে উদ্বোধনী জুটি ভাঙে আফগানিস্তানের। তবে দ্বিতীয় উইকেট জুটিতে হাল ধরেন রিয়াজ হাসান ও নুর আলি জাদরান। দুজনে মিললে যোগ করে ৯০ রান। ৪৪ রান করা জাদরানকে ফিরিয়ে জুটি ভাঙেন পেসার তানজিম হাসান সাকিব।

জাদরান না পারলেও রিয়াজ ফিফটি তুলে ছুটছিলেন সেঞ্চুরির পথে। তাকে ৭৮ রানে থামান সৌম্য। তবে ফের সেখান থেকে জুটি গড়ে তুলে আফগানরা। শহিদুল্লাহ কামাল ও বাহির শাহ নিলে যোগ করে ৭০ রান। এ দফায়ও জুটি ভাঙে ৪৪ রান করে শহিদুল্লাহ আউট হলে। ইকরাম আলিখিল দ্রুত (১) দ্রুত ফিরলে ৪৩ ওভারে ৫ উইকেটে ২২২ রান সংগ্রহ হয় আফগানিস্তানের।

সেখান থেকে আর ম্যাচে ফেরা হয়নি, কঠিন সমীকরণ আরো কঠিন হয়ে যায় আফগানদের জন্য। ৮ উইকেটে ২৮৭ রান পর্যন্ত যেতে পেরেছে তারা। ৫০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন বহির শাহ। তাকে সঙ্গ দিতে পারেনি আর কেউই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেসার সাকিবের। দুটো করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান ও সৌম্য সরকার।

tag ট্যাগ: #1111