calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ৬৫৭২ কোটি টাকা ১৬ ব্যাংক এক দিনে ধার নিলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

৬৫৭২ কোটি টাকা ১৬ ব্যাংক এক দিনে ধার নিলো

নগদ টাকার সঙ্কট মেটাতে এক দিনে ১৬ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ধার নিয়েছে ৬ হাজার ৫৭২ কোটি টাকা। আর এ জন্য কেন্দ্রেীয় ব্যাংকের কাছে সুদ ও মুনাফা গুনতে হবে সর্বনি¤œ সাড়ে ৬ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে ৮ টাকা পর্যন্ত।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ জুলাই ২০২৩ • সকাল ১১:৫৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

গত ১৭ জুলাই সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টাকার জোগান দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক রেপো, লিকুইডিটি সাপোর্ট সুবিধা এবং শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকসমূহের জন্য ইসলামিক ব্যাংকস লিকুইডিটি সুবিধা (আইবিএলএফ) এর নিলামের আয়োজন করে। ওই দিনের নিলামে ৭ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ৪টি ব্যাংক ২ হাজার ২৮৩ কোটি টাকার ১৮টি বিড দাখিল করে। কেন্দ্রীয় ব্যাংক ২ হাজার ২৮৩ কোটি টাকাই সরবরাহ করে আলোচ্য ব্যাংকগুলোকে। এ জন্য ব্যাংকগুলোর প্রতি ১০০ টাকার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে সুদ গুনতে হয় ৬ টাকা ৬০ পয়সা। ওই দিন ১ দিন মেয়াদি স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির আওতায় ১টি ব্যাংক ৫০ কোটি টাকার ১টি বিড দাখিল করে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ কোটি টাকার তহবিল জোগান দেয় ওই ব্যাংকের। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাংকটির সুদ গুনতে হয় প্রতি ১০০ টাকায় সাড়ে ৮ টাকা।
এ দিকে একই দিনে ১ দিন মেয়াদি লিকুইডিটি সাপোর্ট সুবিধার আওতায় ৯টি ব্যাংক মোট ৩ হাজার ৮৪৪ কোটি টাকার ৪১টি বিড দাখিল করে। এ জন্য ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকের কাছে সুদ গুনতে হয় সাড়ে ৬ শতাংশ। একই দিনে ১৪ দিন মেয়াদি ইসলামিক ব্যাংকস লিকুইডিটি সুবিধার আওতায় ২টি ব্যাংক মোট ৩৯৫ কোটি টাকার ২টি বিড দাখিল করে। অকশন কমিটি কল বিডই গ্রহণ করে। এ জন্য মুনাফা গুনতে হয় ৭ শতাংশ হারে।


tag ট্যাগ: #1111