বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে পারে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তারা ‘বি২’ হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে লাহোরে আগামী ৬ সেপ্টেম্বর ‘এ১’ দলের বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন সাকিব আল হাসান-লিটন দাসরা। এরপর ৯ সেপ্টেম্বর ‘বি১’ ও ১৫ সেপ্টেম্বর ‘এ২’ দলের বিপক্ষে সুপার ফোরের বাকি দুটি ম্যাচ হবে টাইগারদের। দুটি ম্যাচের ভেন্যুই কলম্বো। সুপার ফোরে জায়গা পেলে স্বয়ংক্রিয়ভাবে ‘এ১’ ও ‘এ২’ হিসেবে ধরা হবে যথাক্রমে পাকিস্তান ও ভারতকে। শ্রীলঙ্কা বিবেচিত হবে ‘বি১’ হিসেবে।
মোট চারটি ভেন্যুতে হবে আসন্ন এশিয়া কাপের খেলাগুলো। সেগুলো হলো পাকিস্তানের মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বো। গ্রুপ পর্বের খেলা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরদিন থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে সুপার ফোরের খেলা। সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কার কলম্বো।
শ্রীলঙ্কায় প্রথম পাকিস্তানে শেষ ম্যাচ বাংলাদেশের
অবশেষে প্রকাশিত হলো হাইব্রিড মডেলের এশিয়া কাপের সূচি। আগামী ৩০ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ছয় দলের মহাদেশীয় প্রতিযোগিতাটি। আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন তারা মোকাবিলা...