calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / চেতনানাশক স্প্রে করে চুরি ২ বাসায়, অসুস্থ ৯
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

চেতনানাশক স্প্রে করে চুরি ২ বাসায়, অসুস্থ ৯

চুনারুঘাট পৌর শহরের উত্তর বড়াইলে চেতনানাশক স্প্রে করে একই রাতে দুই বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি ওই দুই পরিবারের।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ • সকাল ০৯:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

বুধবার সকাল ৮টার দিকে দুই পরিবারের নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারা হলেন- পৌর শহরের ২নং ওয়ার্ডের বড়াইল গ্রামের রৌশন মঞ্জিলের মালিক আব্দুল হাই (৭০), তার বাড়ির ভাড়াটিয়া আলোনিয়া গ্রামের বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী নাছিমা (৪১), তার ছেলে শিপন মিয়া (২৫), তুহিন মিয়া (২৩) ও তার ভাগনি নাপি (৭)। এইচএস শান্তি নিকেতনের মালিক গোগাউড়া গ্রামের বাসিন্দা মৃত মিটু মিয়ার ছেলে হাবিবুর রহমান মুসলিম (৬৫), তার স্ত্রী মাহিরা খাতুন ( ৫২) ও ছেলে মাজহারুল ইসলাম (২৫)। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় শিপন মিয়া ও তুহিন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচএস শান্তিনিকেতন বাসার মালিক হাবিবুর রহমান মুসলিম জানান, রাত ১২টার দিকে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে চেতনানাশক স্প্রে ব্যবহার করে বাসার সবাইকে অজ্ঞান করে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৮০ হাজার টাকা তিনটি স্মার্ট মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে সকাল ৮টার দিকে হাবিবুর রহমান মুসলিমসহ দুই বাসার লোকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, পুলিশ অপরাধীদের আটক করতে তৎপর রয়েছে।

tag ট্যাগ: #1111