তিনি বলেন, দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি এসেছে। কিন্তু এখন আমাদের দাবি মাত্র একটি। কারণ, জাতি এমন এক ক্রান্তিলগ্নে রয়েছে যে- বেশি কথা বলার সময় নেই। দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এটাই এখন মূল দাবি। এজন্য এই সরকারকে বিদায় করতে হবে।
ক্ষমতাসীনদের সমালোচনা করে মঈন খান বলেন, মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে স্বৈরাচারী সরকার কখনো টিকে থাকতে পারবে না। বিএনপির এমন কোনো কর্মী নেই যে, তার বিরুদ্ধে মামলা দেয়া হয়নি। বিভিন্ন মামলায় ৪৫ লাখ কর্মীকে ভুয়া আসামি করা হয়েছে। এগুলো কি স্বাধীনতার স্বপক্ষের শক্তির কাজ? দেশের সুশাসনকে তারা নির্বাসনে পাঠিয়েছে।
সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট না দিয়ে জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সংগঠনের চেয়ারম্যান পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, আব্দুল খালেক, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের প্রমুখ