calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / উন্মত্ত জনতা মণিপুরে ‘গণধর্ষিতা’র ভাইকেও খুন করেছিল ! বিতর্ক তুঙ্গে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

উন্মত্ত জনতা মণিপুরে ‘গণধর্ষিতা’র ভাইকেও খুন করেছিল ! বিতর্ক তুঙ্গে

জাতিদাঙ্গায় উত্তপ্ত মণিপুরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিতর্কিত এক ভিডিও ঘিরে। বুধবার রাত থেকেই মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভিডিওটি নিয়ে তোলপাড় গোটা ভারত। এদিকে শোনা যাচ্ছে, যে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছিল তাদেরই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ • রাত ০৯:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৪ বার পঠিত

উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। অভিযোগ, গণধর্ষণেরও শিকার হয়েছেন তারা। যা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। টুইটার-সহ যাবতীয় সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র কড়া নির্দেশ দিয়েছে, কোনওভাবেই যেন ওই ভিডিও নতুন করে শেয়ার না করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ৪ মে-র। অভিযোগের আঙুল মেতেই সম্প্রদায়ের দিকে। গতকালই অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। এই ঘটনায় বৃহস্পতিবার ভর্ৎসনা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, মে মাসের শুরু থেকেই মণিপুর কার্যত নরককুণ্ড। হাজার হাজার সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নতুন করে বিতর্কের পারদ চড়েছে ভিডিওটিকে ঘিরে। এই প্রেক্ষাপটে ‘চাপের মুখে’ মণিপুর নিয়ে ৭৮ দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই জনজাতি মহিলাকে যৌন হেনস্তার প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘এই ঘটনায় গোটা দেশের মাথা নত হচ্ছে। মণিপুরে মা-বোনেদের অসম্মান যারা করেছে তারা রেহাই পাবে না। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। আমি সমস্ত মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানাবো তারা যেন রাজ্যে-রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখেন।’

tag ট্যাগ: #1111