calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / নুরের গণঅধিকার পরিষদের কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নুরের গণঅধিকার পরিষদের কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে

পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়। রাজধানীর পুরানা পল্টনের প্রিতম-জামান টাওয়ারের ছয়তলায় কার্যালয়সহ ভবনটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার সকালে গিয়ে দেখা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই ২০২৩ • সন্ধ্যা ০৬:৩৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

এদিকে শুক্রবার বিকাল ৪টায় কার্যালয় ভবনের সামনে সংবাদ সম্মেলন ডেকেছে নুরুল হকের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। তারা জানিয়েছে, এ বিষয়ে সংবাদ সম্মেলনে সব তুলে ধরা হবে।

বৃহস্পতিবার সকালে কার্যালয়টিতে তালা দেন ভবনমালিক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অপর অংশের নেতা তিনি। 

বিকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নুরুল হকসহ তার অংশের নেতা-কর্মীরা। পরে তাদের পিটিয়ে কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। এতে নুরুল হকসহ বেশ কয়েক নেতা-কর্মী আহত হন। প্রতিবাদে রাতে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা।

প্রিতম-জামান টাওয়ারের নিরাপত্তার দায়িত্বে থাকা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ভবনের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। তবে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য আমরা ভবনে বাইরের কোনো লোকজনকে ভেতরে ঢুকতে দিচ্ছি না।

রাজধানীর পুরানা পল্টনের প্রিতম-জামান টাওয়ারের নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ছবি: সংগৃহীত
রাজধানীর পুরানা পল্টনের প্রিতম-জামান টাওয়ারের নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ছবি: সংগৃহীত

ভবনমালিক মিয়া মশিউজ্জামান শুক্রবার বলেন, কার্যালয়টির ভাঙা দরজা মেরামত করেছি। পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। আইন অনুযায়ী, পুলিশ নিরাপত্তা দিয়েছে।

গণঅধিকার পরিষদ ভাঙনের আগে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ছিলেন প্রিতম-জামান টাওয়ারের মালিক মিয়া মশিউজ্জামান। ভাঙনের পর রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে আগের দুটি পদে দায়িত্ব পালন করছেন তিনি।

৭ জুলাই দুই দিনের মধ্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে নোটিশ দিয়েছিল ভবনের মালিকপক্ষ। গণঅধিকার পরিষদের তৎকালীন সদস্য সচিব নুরুল হক বরাবর এ নোটিশ পাঠানো হয়েছিল।

tag ট্যাগ: #1111