calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / হিরো আলম ডিএমপি কমিশনারকে , আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

হিরো আলম ডিএমপি কমিশনারকে , আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাব

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নেওয়া হিরো আলমকে মারধরের বিষয়ে শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, ভোটের দিন পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিরো...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৩ জুলাই ২০২৩ • বিকাল ০৪:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

এ বক্তব্য প্রতিক্রিয়া জানিয়ে রোববার দুপুরে হিরো আলম বলেন, আমার বিষয়ে ডিএমপি কমিশনারের কালকের বক্তব্য খুবই কষ্ট লেগেছে। কালকে ডিএমপি কমিশনার বলেছেন, আমি নাকি একই কেন্দ্রে নাকি দুবার গিয়েছিলাম। 

আমি তাকে (ডিএমপি কমিশনার) একটি কথা বলতে চাই— আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, আমি একই কেন্দ্রে দুবার গেছি কিনা। 

হিরো আলম আরও বলেন, তিনি (কমিশনার) বলেছেন, আমরা তাকে (হিরো আলম) কেন্দ্রের ভেতরে কড়া নিরাপত্তা দিয়েছি । ডিএমপি কমিশনার বলেছেন, তাকে (কমিশনার) বলে কেন সেখানে আমি যাইনি। আমার কথা হলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ভেতরে আসেনি। আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাব। আপনি আমাকে নিরাপত্তা দেবেন। 

যখন আমাকে ঘুষি মারে, তখন উচিত ছিল তাদের বের করে দেওয়া। আমাকে নিরাপত্তা দিয়ে বাসায় তুলে দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু তারা দেয়নি। যখন আমাকে মারধর করে, তখন বাইরে বিজিবি ছিল।

আমি যখন জীবন বাঁচানোর জন্য বিজিবির কাছে গেলাম, একটা লোকও কিন্তু গাড়ি থেকে নামেনি। সেই হিসেবে আপনাদের বললাম, ডিএমপি স্যারের সঙ্গে কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক। তারা নিরাপত্তা দিতে ব্যর্থতা অর্জন করেছে।'

tag ট্যাগ: #1111