calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / সহজ করতে হবে ট্রেড লাইসেন্স ও কর প্রদান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

সহজ করতে হবে ট্রেড লাইসেন্স ও কর প্রদান

ট্রেড লাইসেন্স করা এবং কর দেওয়া সহজ করার তাগিদ দিয়েছেন ফ্রিল্যান্সাররা। তারা বলেছেন, ব্যক্তিপর্যায়ে উদ্যোক্তা হতে গিয়ে ট্রেড লাইসেন্স ও কর প্রদানের কাগজ সংগ্রহ করতে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তাই এসব বিষয়ে দৃষ্টি দেওয়া...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৪ জুলাই ২০২৩ • সকাল ০৯:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১০ বার পঠিত

রোববার রাজধানীর একটি হোটেল দুদিনের বিপিও সামিটের দ্বিতীয় দিনে এমন তাগিদ দিয়েছেন বক্তারা। 

সেমিনারের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট অ্যান্ড আউটসোর্সিং (বাকো)। দ্বিতীয় দিনে ‘স্মল আইডিয়া বিগ ইমপ্যাক্ট’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। দুদিনের সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় শতাধিক ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাইজার এক্স লিমিটেডের এমডি ফয়সাল মোস্তফা। তিনি বলেন, সারা দেশে লোডশেডিংয়ের সমস্যা সমাধান করা উচিত। সিটি করপোরেশনে না গিয়ে ঘরে বসেই ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করতে হবে। নতুন নতুন উদ্যোগে সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান তিনি। 

বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইন্ডাস্ট্রির সম্পর্ক বৃদ্ধিতে ইটার্নশিপের পরিধি বাড়ানোর প্রতি জোর দিতে হবে। পেপালের মতো আন্তর্জাতিক গেটওয়ে না থাকায় বিভিন্ন এজেন্ট হয়ে বাড়তি টাকা খরচ হচ্ছে। 

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, টানা হাজার বছর আমরা শাসিত হয়েছি। অন্য দেশে এ সময়টা হয়তো কম ছিল। এখন নিজস্ব পরিচয় নিয়ে দ্বিধাহীনভাবে এগিয়ে যেতে হবে। কোনো সংকোচ রাখা যাবে না। নিউটনের আপেল পড়ার ছোট চিন্তা থেকেই বড় কিছু হয়েছে। তাই সাইবার জগতে তরুণদের নিত্যনতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে। গতিশীলতা স্মার্টনেসের প্রধান বিষয়। 

বাকোর উপদেষ্টা আব্দুল কাফি বলেন, আয় বাড়াতে হলে কাজের কমিটমেন্ট টাইম ঠিক রাখতে হবে। দেশে পেপাল চালু না করার সমালোচনা করে তিনি মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় নেই বলেও অভিযোগ করেন। 

বাকোর পরিচালক ডা. তানজিবা রহমান বলেন, ব্যাংকের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের টাকা না আনলে সরকারি সুবিধা পাওয়া যাবে না। তখন নতুন উদ্যোগ নিতে গেলে ব্যাংক সহায়তা করবে না। দুই বছরের অফিস আর স্টাফদের বেতনের ব্যবস্থা না করে নতুন প্রতিষ্ঠান চালু করতে নিরুৎসাহিত করেন তিনি। আর সবাইকে শুধু ওয়েব ডেভেলপ আর গ্রাফিক্স জিজাইনে না এসে নতুন দিকে যেতে বলেন। তা না হলে কাজের ভালো দাম পাওয়া যাবে না। 

tag ট্যাগ: #1111