calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা ২০২৪
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা ২০২৪

আগামী ২০২৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ২০ দলের অংশগ্রহণে হবে বৈশ্বিক এই আসরটি। ইতোমধ্যে ১৫টি দল নির্বাচিত হয়েছে, ফলে বাকি রয়েছে আর মাত্র ৫ দল। এ দিকে এবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৯ জুলাই ২০২৩ • সকাল ১০:১৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

এ দিকে বৈশ্বিক এই আসরের জন্য এই মুহূর্তে ভেন্যু নির্বাচন চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কয়েকটি ভেন্যু পরিদর্শন করেছে। এর মধ্যে ফ্লোরিডার লডারহিল এগিয়ে রয়েছে।

এছাড়াও ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউ ইয়র্কের ভ্যান কর্টল্যান্ড পার্ক আন্তর্জাতিক ভেন্যু মর্যাদা না পেলেও রয়েছে আলোচনায়। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি দেশের মোট ১০টি ভেন্যুতে হবে। যা আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।

বিশ্বকাপের নবম এই আসরে আয়োজক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শীর্ষ দশে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস সরাসরি জায়গা করে নেয় মূল পর্বে।

এরপরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি নতুন করে নাম লিখিয়েছে। এবার যুক্তরাষ্ট্র থেকে ১টি, এশিয়া থেকে ২টি এবং আফ্রিকার ২টি দেশ নাম লেখানোর অপেক্ষায় রয়েছে।

tag ট্যাগ: #1111