calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / প্রথম স্ত্রীকে খুন দ্বিতীয় স্ত্রী হত্যা মামলায় জামিনে বেরিয়ে , বৃদ্ধের মৃত্যুদণ্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

প্রথম স্ত্রীকে খুন দ্বিতীয় স্ত্রী হত্যা মামলায় জামিনে বেরিয়ে , বৃদ্ধের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ফখরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দ্বিতীয় স্ত্রীকে হত্যা মামলায় জামিনে বেরিয়ে এসে ফখরুল ইসলাম ১ম স্ত্রীকে গলা কেটে খুন করেন।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩ • সন্ধ্যা ০৭:০৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

মঙ্গলবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ পারভীন এ রায় দিয়েছেন।

মামলার বিবরণে প্রকাশ, ২০০১ সালে ১৬ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার ফকিরাকান্দা বয়রা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফখরুল ইসলাম (৬০) তার দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যা করে। এ ব্যাপারে মামলা হলে ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহের সিনিয়র দায়রা জজ আদালত ফখরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ছয় মাস কারা ভোগের পর আদালত থেকে জামিন পেয়ে ২০১২ সালের ২৬ মার্চ ফখরুল ইসলাম ঘুমন্ত অবস্থায় তার প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে দা দিয়ে গলা কেটে হত্যা করে।

এ ব্যাপারে মামলা হলে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত স্বামী মো. ফখরুল ইসলামকে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখার নির্দেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূঁইয়া এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মোকাম্মেল হক শাকিল মামলা পরিচালনা করেন।

tag ট্যাগ: #1111