calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / আজও অফিসে প্রবেশ করতে দেয়নি পুলিশ বিএনপি মহাসচিবকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আজও অফিসে প্রবেশ করতে দেয়নি পুলিশ বিএনপি মহাসচিবকে

এনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজকেও প্রবেশ করতে পারেননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • দুপুর ০২:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯১ বার পঠিত

 বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিজয়নগর মোড়ে বিএনপি মহাসচিবকে থামিয়ে দেয় পুলিশ। পরে সেখানেই পুলিশের সাথে কথা বলার একপর্যায়ে পুলিশ সাফ জানিয়ে দেয়, দলীয় কার্যালয়ে আপাতত কেউ যেতে পারবে না। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব।

উপস্থিত পুলিশের কর্মকর্তা বারবার বলতে থাকেন, আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না। পুলিশের ওপর সেখান থেকে বোমা নিক্ষপ করা হয়েছে। আমরা সেই জায়গাটিকে ‘প্লেস অব অকারেন্স’ হিসেবে বিবেচনা করছি। আমাদের সিআইডি ক্রাইম সিন নিয়ে কাজ করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কেউ যেতে পারবে না।

পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমি দলের মহাসচিব। আমাকে আমার দলীয় কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ। বরং তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। রাজনৈতিক দলের নেতার মতো কথা বলছে। তারাই সেখানে বোমা ও লাঠিসোটা রেখেছে। তারাই ১০ তারিখ বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করার জন্য পরিকল্পনা করেছে। বিএনপির অফিসে বোমা বা এ ধরনের কোনো কিছুই ছিল না। একটা দলের মহাসচিব যদি অফিসে যেতে না পারে, তাহলে কী করে এখানে গণতন্ত্র থাকবে।

মির্জা ফখরুল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে অবিলম্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার এবং ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়া ও যাদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তিসহ সব দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে জানান।

tag ট্যাগ: #111