calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মেসির জোড়া গোলে মায়ামি শেষ ষোলোতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মেসির জোড়া গোলে মায়ামি শেষ ষোলোতে

যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে দুর্দান্ত খেলা দেখাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে একের পর এক ম্যাচে পারফরম্যান্স করছেন এ ফুটবল জাদুকার। এবার তার জোড়া গোলে লিগস কাপের ‘রাউন্ড অব থার্টি টু’তে অর্লান্ডো সিটিকে ৩-১ গোলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩ • সকাল ১১:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭২ বার পঠিত

এ জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। এর আগে লিগস কাপের গ্রুপপর্বের দুই ম্যাচে তিন গোল করেন মেসি। এ ছাড়া মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল মায়ামি।

আরও পড়ুন: তামিম যদি না খেলেন...

সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ম্যাচের সপ্তম মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন মেসি। রবার্ট টেইলরের চিপ থেকে গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১০ মিনিট পরই ভিলচেজের গোলের সমতা আনে অরল্যান্ডো। 

ম্যাচের দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে ইন্টার মায়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি পায় ক্লাবটি। অধিনায়ক মেসি নিজে পেনাল্টি না নিয়ে জোফেস মার্টিনেজকে নেওয়ার সুযোগ করে দেন। অধিনায়ককে হতাশ করেননি মার্টিনেজ। স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে দেন তিনি।

ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। মার্টিনেজের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন এই আর্জেন্টাইন। ম্যাচের শেষ দিকে অরল্যান্ডো সিটি একটি গোল পরিশোধ করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

tag ট্যাগ: #1111