বিক্ষোভের দিনের ৫৬টি ছবি ও ১৮টি ভিডিও পর্যালোচনা করেছে সংস্থাটি। এছাড়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে এসব ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার অন্তর্বর্তী আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন, বিক্ষোভে ঢাকার মাতুয়াইলে ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ হাসপাতালের কাছে (মা ও শিশু হাসপাতালে) কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। অথচ হাসপাতালের কাছাকাছি বা আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করা উচিৎ নয়। বাংলাদেশের পুলিশ হাসপাতালের পাশে যে টিয়ার গ্যাস ব্যবহার করছে তা আন্তর্জাতিক আইনের প্রতি অবহেলা।
বাংলাদেশ সরকারকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আইনের প্রতি আনুগত্যের নিশ্চয়তা দেওয়ার জন্য আহ্বান জানাই। একই সঙ্গে জনগণের বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দেওয়া উচিৎ।