বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার অফিসিয়াল ফটোশ্যুট হবে পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে। বিকেল ৩টায় সেখানে ট্রফি প্রদর্শনী হবে। সেখান থেকে আবার ফিরবে ঢাকা।
পরদিন ৮ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে।
শেষের দিন অর্থাৎ ৯ আগস্ট ট্রফি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই সোনালি শিরোপা। একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভক্তরা নিতে পারবেন ছবি। এজন্য লাগবে না টিকিট।