calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / নয়াপল্টনেই ১০ ডিসেম্বর গণসমাবেশ: মির্জা ফখরুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নয়াপল্টনেই ১০ ডিসেম্বর গণসমাবেশ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। তবে এর মধ্যে গ্রহণযোগ্য কোনো বিকল্প আমাদের কাছে এলে তা বিবেচনা করে দেখা হবে।’

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • বিকাল ০৫:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

 বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে রেখেছে পুলিশ। এ অবস্থায় কীভাবে সেখানে সমাবেশ হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘১০ ডিসেম্বর আমরা সেখানে যাব। এরপর জনগণই ঠিক করবে কী হবে।’

এদিকে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ বৃহস্পতিবারও চলছে কড়াকড়ি। নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়েছে পুলিশ। আইডি কার্ড দেখেই পুলিশ এসব এলাকায় জনসাধারণকে ঢুকতে দিচ্ছে।

কড়াকড়ির বিষয়ে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটি ক্রাইমসিন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞ টিম কাজ করছে। এ কারণেই সবার প্রবেশ নিষিদ্ধ রয়েছে।’

 

tag ট্যাগ: #111