পরিবর্তিত সূচি প্রকাশের পরপরই এলো টিকেট বিক্রির দিনক্ষণের ঘোষণা। আগামী ২৫ আগস্ট থেকে শুরু হবে বৈশ্বিক আসরের ম্যাচগুলোর টিকেট বিক্রি। ১৫ আগস্ট থেকে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে (যঃঃঢ়ং://িি.িপৎরপশবঃড়িৎষফপঁঢ়.পড়স/ৎবমরংঃবৎ) নিবন্ধন করে টিকেটের জন্য নিজেদের আগ্রহ জানাতে পারবেন সমর্থকরা। টিকেট বিক্রির খবর তাদের কাছেই সবার আগে পৌঁছাবে। একই সঙ্গে তাদের টিকেট নিশ্চিত করতে সহায়তাও করবে আইসিসি।
ধাপে ধাপে বিক্রি হবে বিশ্বকাপের টিকেট। ভারতের ম্যাচগুলোর টিকেট বিক্রির জন্য আলাদা দিন রেখেছে আইসিসি। প্রথম দিন বিক্রি হবে ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপ লড়াইয়ের টিকেট। থিরুভানান্থাপুরাম ও গুয়াহাটিতে ভারতের প্রস্তুতি ম্যাচ দুটির টিকেট বিক্রি হবে ৩০ অক্টোবর। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ভারত ম্যাচের টিকেট পাওয়া যাবে পরদিন।
১ সেপ্টেম্বরে মিলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ম্যাচের টিকেট। পরদিন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের লড়াইয়ের টিকেট পাওয়া যাবে। আর ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির টিকেট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর। বিশ্বকাপের দুই সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট বিক্রি হবে আগামী ১৫ সেপ্টেম্বর। আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু ওয়ানডের ত্রয়োদশ বৈশ্বিক আসর। সেমি-ফাইনাল দুটি হবে আগামী ১৫ ও ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।
বাংলাদেশসহ এবার ৯ ম্যাচের সূচিতে বদল!
কখনও কালী পূজা অথবা নভরাত্রি, কিংবা আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের ইচ্ছা- আনুষ্ঠানিক সূচি ঘোষনার আগেই বেশ ক’পরস্ত এলো ওয়ানডে বিশ্বকাপের সূচিতে বদল। ভারতে অনুষ্ঠেয় বিশ্ব সেরার লড়াইয়ে এবার পাল্টে গেছে আরও নয়টি ম্যাচের সূচি।...