calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সাকিব ওয়ানডে দলের নেতৃত্বে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিব ওয়ানডে দলের নেতৃত্বে

ওয়ানডে অধিনায়ক খুঁজে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানেই ভরসা রাখছে তারা। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন সাকিব।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ • সন্ধ্যা ০৬:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৬ বার পঠিত

প্রায় এক যুগ পর ওয়ানডে অধিনায়কত্ব ফিরে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সবকিছু ঠিক থাকলে দেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

শুক্রবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ওয়ানডে নেতৃত্ব বুঝে পাওয়ায় এখন বাংলাদেশ দলের তিন ফরম্যাটের ক্রিকেটেই অধিনায়ক হয়ে গেলেন সাকিব। তবে সম্ভাবনা আছে কোনো এক ফরম্যাট থেকে অব্যাহতি দেয়ার। এ বিষয়ে সাকিব দেশে ফেরার পর তার সাথে আলোচনায় বসবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

এর আগে ২০১১ দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপের পরপরই তাকে অব্যাহতি দেয় বোর্ড। এরপর আর পূর্ণাঙ্গ মেয়াদে কখনো ওয়ানডে দলের নেতৃত্বে আসা হয়নি তার।

মাঝে অবশ্য ২০১৫ সালে দু’টি ও ২০১৭ সালে একটি ওয়ানডে তিনি নেতৃত্ব দিয়েছেন। তবে তা ছিল মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে। এই ৩৬ বছর বয়সে এসে আবার পেলেন ওই দায়িত্ব।

এখন পর্যন্ত বাংলাদেশকে ৫০টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এতে জয় ২৩টি, পরাজয় ২৬টি। ফলাফল হয়নি একটিতে।

tag ট্যাগ: #1111