calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / বিজেপি নেত্রীর স্বামী সানা খানকে খুন করে নদীতে ভাসিয়ে দিলেন !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

বিজেপি নেত্রীর স্বামী সানা খানকে খুন করে নদীতে ভাসিয়ে দিলেন !

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ক্ষমতাসীন বিজেপি নেত্রী সানা খানকে খুন করে লাশ ভাসিয়ে দিয়েছিলেন তার স্বামী অমিত পাপ্পু। পুলিশ তাকে গ্রেফতার করার পর হত্যার কথা স্বীকার করেছেন। জব্বলপুরের পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট ২০২৩ • সকাল ১০:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৩ বার পঠিত

মহারাষ্ট্রে বিজেপির সংখ্যালঘু শাখার সভাপতি ছিলেন সানা। তিনি মধ্যপ্রদেশের জবলপুরে গিয়েছিলেন গত ১ আগস্ট। ব্যবসার সূত্রে অমিত ওরফে পাপ্পু সাহু নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে। দু’দিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল তার। কিন্তু তিনি আর ফেরেননি। ঘটনায় অভিযোগের তীর ছিল পাপ্পুর দিকেই। তিনি সেখানকার কুখ্যাত এক অপরাধী। তার সাথে বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন সানা। তাই তার নিখোঁজ হওয়ার পিছনে হাত থাকতে পারে পাপ্পুর, এমন আশঙ্কাও ছিল। পরে প্রকাশ্যে আসে, ওই পাপ্পুই সানার স্বামী। তিনি আগেই তাকে খুনের হুমকি দিয়েছিলেন বলে খবর

পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, পুলিশি জিজ্ঞাসাবাদের ফলে তিনি তার অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন। জানিয়েছেন, সানাকে হত্যা করে তার লাশ হিরন নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তিনি। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সানা-পাপ্পুর মধ্যে দীর্ঘদিনের অশান্তির মূলে রয়েছে টাকাপয়সা-সংক্রান্ত সমস্যা। আর সেই কারণেই স্ত্রীকে খুন করেছেন অমিত।
সূত্র : সংবাদ প্রতিদিন



tag ট্যাগ: #1111