calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় , শেষ রক্ষা হলো না ভারতের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় , শেষ রক্ষা হলো না ভারতের

শেষ রক্ষা হলো না ভারতের। রোমাঞ্চ ছড়িয়েও সিরিজ হাতছাড়া করল তারা। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে ৮ উইকেটে হেরে গেছে ক্যারিবীয়দের কাছে। বিপরীতে উত্তেজনা ছড়ালেও ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে। সিরিজের প্রথম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট ২০২৩ • দুপুর ১২:০৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬০ বার পঠিত

শিরোপা নির্ধারণী পঞ্চম ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ করে ভারত। এক সূর্য কুমার যাদবের ব্যাটেই আসে ৪৫ বলে ৬১ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই জয়ের বব্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্যাট হাতে হার না মানা ৫৫ বলে ৮৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ব্রেন্ডন কিং। নিশ্চিত করেন দলের জয়।

১২ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নিকোলাস পুরানকে নিয়ে ব্রেন্ডন কিং ১০৭ রান যোগ করেন দ্বিতীয় উইকেট জুটিতে। ১৪তম ওভারে ১ চার ৪ ছক্কায় ৩৫ বলে ৪৭ করে আউট হন পুরান। তবে ততক্ষণে ফিফটি তুলে নেন কিং। এরপর শাইহোপের সাথে মিলে মাত্র ২৮ বলে ৫২* রান যোগ করেন কিং। ১৭তম ওভারে জয় তুলে নেয়ার কালে হোপ অপরাজিত ছিলেন ১৩ বলে ২২ রানে।

এর আগে মাত্র ৬ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। আগের ম্যাচেই রেকর্ড উদ্বোধনী জুটি গড়া দুই ওপেনার ছিলেন ব্যর্থ। শনিবার ক্যারিয়ার সেরা ইনিংস খেলা যশস্বী জয়সাওয়াল রবিবার ফেরেন ৫ রান করে। আরেক ওপেনার শুভমান গিল আউট হন ৯ রান করে। ১৭ রানে ২ উইকেট হারায় ভারত।

এরপর সূর্যকুমার এবং তিলক ভার্মা মিলে তৃতীয় উইকেটে ৪৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ভারতও খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যদিও তা দীর্ঘ হয়নি, অষ্টম ওভারে ১৮ বলে ২৭ রান করে আউট হয়ে যান তিলক ভার্মা। দ্রুত ফেরে সাঞ্জু স্যামসন, ১৩। তবে এরপর হার্দিক পান্ডিয়াকে নিয়ে ৩৯ বলে ৪৩ রান যোগ করেন সূর্য।

১৬.২ ওভারে ১৩০ রানে ৫ উইকেট হারায় ভারত। ১৮ বলে ১৪ করে ফেরেন হার্দিক। এরপর ৩১ রান তুলতে আরো ৪ উইকেট হারায় ভারত। যেখানে অক্ষর প্যাটেলের ১৩ ছাড়া বলার কিছু নাই। সূর্য আউট হন ১৮তম ওভারে, ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে। ৯ উইকেটে ১৬৫ রানে থামে ভারত।

tag ট্যাগ: #1111