calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ছাত্রীকে ধর্ষণ পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ছাত্রীকে ধর্ষণ পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে

রাজশাহীর পুঠিয়ায় পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ইংরেজি বিভাগের শিক্ষক শ্রেণি কক্ষে ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ • দুপুর ১২:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯১ বার পঠিত

সোমবার দুপুরে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ধাদাস উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

গ্রেফতারকৃত শিক্ষকের নাম সানোয়ার হোসেন মানিক (৪২)। সে উপজেলার ধাদাস উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তার বাড়ি দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নে। তার বাবার নাম নওসের আলী। 

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন উজ্জামান বলেন, ওই শিক্ষক প্রথমে বিভিন্ন ছাত্রীদের টার্গেট করেন। এর পর কৌশলে ভয়ভীতি দেখিয়ে স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে অনৈতিক কাজ করে আসছেন। সে এর আগে একাধিক ঘটনা ঘটিয়েছে। তবে ওই পরিবারগুলো লোকলজ্জার ভয়ে বিষয়টি ধামাচাপা রাখেন। 

ভুক্তভোগীর ভাই মামলার বাদী বলেন, দীর্ঘদিন ধরে বোনকে ওই শিক্ষক উত্যক্ত করত। শিক্ষকের অনৈতিক কাজে রাজী না হওয়ায় তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেয়। সোমবার দুপুরের পর ইংরেজি বিষয়ে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের ফাঁকা একটি শ্রেণি কক্ষে তাকে নির্যাতন করা হয়। পরে তার বোন বিষয়টি বাড়িতে এসে জানায়। এর পর শিক্ষকের নামে থানায় একটি মামলা দায়ের করেছি। 

ধাদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ওই শিক্ষক বিদ্যালয়ের একজন দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছে বলে শুনেছি। তবে সেটা বিদ্যালয়ে নাকি বাহিরে ঘটেছে, সেটি এখনো জানতে পারেনি। 

এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর ভাই সোমবার রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা তৎক্ষণিক অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করি। এর পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

tag ট্যাগ: #1111