calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / এবি পার্টির এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

এবি পার্টির এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল

অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার আবারও রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিজয়নগরস্থ দলীয় কার্যালয় থেকে সকাল সাড়ে ১১টায় পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলটি শুরু...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ • বিকাল ০৩:৩১
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৬ বার পঠিত

দলের সিনিয়র সরকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ও মহানগর দক্ষিণ আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে জনগণ ভোট দিতে পারেনি। বিরোধীদলের ওপর হামলা, মামলা; এমনকি জানাজার নামাজেও হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে তাদের অধীনে জনগণ নির্ভয়ে কোনো ভোট দিতে পারবে না। এখন এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যেন জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।’

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশে বলেন, ‘আপনি মানুষকে জানাজা পড়তে দেন না, কবর জিয়ারত করতে দেন না, ভোটতো দিতে দেনই না। আপনার ভোট কেন্দ্রে কুকুর বসে থাকে, তবুও আপনার লজ্জা হয় না। দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, কথা বলতে চায়, ভোট দিতে চায়। আপনি অবিলম্বে পদত্যাগ করুন। দেশের মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ করে দিন।’

বিশেষ অতিথি মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘কোনো জনপ্রিয় রাজনৈতিক দল বা সরকার ক্ষমতা হারানোর ভয়ে এত ভীত হয় না। কিন্তু শেখ হাসিনার সরকার আজ ক্ষমতা হারানোর ভয়ে চরমভাবে আতঙ্কিত। ভয়-ভীতি ছড়িয়ে, হামলা-মামলা করে, গুম খুনের মাধ্যমে তারা যে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তা তারা পারেনি। তারা দেখেছে জনগণকে তারা যত ভয় দেখাচ্ছে মানুষ ততই সাহসী হচ্ছে। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে। কিন্তু এটার মাধ্যমে আওয়ামী লীগ নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা পরিবর্তনের যে সুযোগ তা তারা হারিয়েছে। এখন গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতা ছাড়তে হবে।’

তিনি বলেন, ‘অতীতে গণঅভ্যুত্থানের ফলে যারা ক্ষমতা হারিয়েছে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আওয়ামী লীগকেও একই ভাগ্য বরণ করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (রানা), এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসেইন, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান প্রমুখ।

tag ট্যাগ: #1111