সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে এই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নেতা-কর্মীদের পেছনে লেগে আছে।
আজ শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে? এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।
নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এই খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তারা কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, এখনো সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান করছে।