calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / জাপানের কামেদা বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

জাপানের কামেদা বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে

বাংলাদেশে বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে জাপানিজ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা। সম্প্রতি ব্যবসায়িক সফরের অংশ হিসেবে তিনি দ্বীপ জেলা ভোলায় যান। সেখানে বেসরকারি এনজিও গ্রামীণ উন্নয়ন সংস্থার সঙ্গে কৃষিতে যৌথভাবে বিনিয়োগের আগ্রহ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২০ আগস্ট ২০২৩ • সকাল ১১:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৮ বার পঠিত

গত বৃহস্পতিবার সাত দিনের ব্যবসায়িক সফরে বাংলাদেশে আসেন প্রতিষ্ঠানটির প্রধান।

বুধবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ড. লেক রাজ জুনেজা। এর আগে অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশেও আমি চাল নিয়ে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, এমারাল্ড অয়েল ও মিনোরী বাংলাদেশে লিমেটেড দুটি পরিদর্শন করে আমার ভালো লেগেছে। তারা ধান-চাল নিয়ে কাজ করে। এতে আমার বিনিয়োগের আগ্রহ আছে। 

মিনোরী বাংলাদেশ ও ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন যুগান্তরকে বলেন, ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের বাজারে চালের ব্যবসা করে

জাপানের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা সেইকা কোম্পানি লিমিটেড। বাংলাদেশ সফরে সেই কোম্পানির প্রধান ড. লেক রাজ জুনেজা এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ফু ওয়াং ফুডসের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন। তিনি শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে পাশাপাশি তারা মিনোরী বাংলাদেশে বিনিয়োগ করতে চান।

তিনি বলেন, জাপান থেকে অনেক বিনিয়োগকারী আমার সঙ্গে বাংলাদেশে এসেছেন। তারা অনেকেই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তাদের মধ্যে কামেদা সেইকা অন্যতম।

তারা ইউরোপ-আমেরিকাসহ এশিয়ার অনেক দেশে চালের বাজার নিয়ন্ত্রণ করে। তারা চালকে প্রক্রিয়াজাত করে প্রতি কেজি ১ হাজার টাকায়ও বিক্রি করে। বাংলাদেশে প্রচুর পরিমাণে চাল উৎপাদন হয়। ফলে আমি চাই বাংলাদেশে তারা বিনিয়োগ করুক। তারা আমাকে আশ্বস্ত করেছেন বাংলাদেশে বিনিয়োগ করবেন।

tag ট্যাগ: #1111