calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ঢাকায় ১০০ টাকার বেশি পেঁয়াজের কেজি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

ঢাকায় ১০০ টাকার বেশি পেঁয়াজের কেজি

ভারত পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের পর সোমবার ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। দেশি জাতের পেঁয়াজের দাম কেজিতে ১৮ থেকে ২০ টাকা বেড়েছে এবং আমদানি করা হাইব্রিড পেঁয়াজের দামও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ • রাত ১২:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

নিউ ইস্কাটনের বাসিন্দা নজরুল ইসলাম বুলবুল সোমবার বিকেলে কারওয়ান বাজার থেকে ৯৫ টাকায় ১ কেজি পেঁয়াজ কিনেছেন।

পরীবাগের বাসিন্দা মঞ্জুর আহমেদ এ প্রতিবেদককে জানান, এদিন ২ কেজি পেঁয়াজ নিতে তাকে ২১০ টাকা দিতে হয়েছে।

রামপুরা এলাকার বাসিন্দা রাবেয়া খাতুনও একই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, সোমবার ১ কেজি পেঁয়াজ ৯৮ টাকায় কিনেছেন।

সোমবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়, যার দাম শনিবার ছিল মাত্র ৬৮ থেকে ৭৫ টাকা।

এছাড়া ১৯ আগস্ট ভারত তার নিজস্ব স্টোরেজ বাড়ানোর জন্য পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। ফলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়তে শুরু করেছে।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সোমবার বলেছেন, পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের পেঁয়াজ রপ্তানি শুল্ক বাড়ানো খুবই দুঃখজনক।

ভারত থেকে আমদানি অব্যাহত রাখার পাশাপাশি পেঁয়াজের বিকল্প বাজার খুঁজবে বাংলাদেশ।

পেঁয়াজ ব্যবসায় সংশ্লিষ্টরা জানান, আগে ভারত থেকে পেঁয়াজ আমদানি হতো ৩৮ থেকে ৪৬ টাকায়। শুল্ক আরোপের পর এখন এই খরচ দাঁড়াবে প্রতি কেজি ৫৩ থেকে ৬৫ টাকা।11 এদিকে, ব্যবসায়ীরা এখনো বেশি দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেননি। কিন্তু শুল্ক আরোপের খবর শুনে স্থানীয় বাজারে দাম বাড়িয়ে দেয় তারা।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসেন বলেন, ভারতের শুল্ক বাড়ানোর ঘোষণার পর পেঁয়াজের দাম বেড়েছে।

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার খবরে অসাধু ব্যবসায়ীরা উচ্চমূল্যের পণ্য দেশে আসার আগেই অভ্যন্তরীণ বাজারে দাম বাড়িয়ে দিয়েছে। এটা আমাদের দেশের ব্যবসায়ীদের স্বভাব।’

আবার কোনো কোনো ক্ষেত্রে দাম কমলেও পণ্য এখনো আসেনি এমন যুক্তি দেখিয়ে ব্যবসায়ীরা দাম কমাতে চান না বলেও জানান হোসেন।

সূত্র : ইউএনবি

tag ট্যাগ: #1111