calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সাকিবের ‘রহস্যময়’ স্ট্যাটাস নিয়ে পরীমনি যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিবের ‘রহস্যময়’ স্ট্যাটাস নিয়ে পরীমনি যা বললেন

চলতি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ • দুপুর ১২:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

বিশ্বসেরা এ অলরাউন্ডারকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।


অথচ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে হুট করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সাকিব, যা নিয়ে গোটা দেশে হইচই পড়ে যায়। রাত ১১টার পর সাকিবের ফেসবুকে ঘোষণা দেন, তিনি আর খেলবেন না। সাকিবের পেজে লেখা হয়, ‘আমি আর খেলব না। কে খেলবে জানাচ্ছি...।’

এমন স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু হুট করে এমন স্ট্যাটাস কেন সাকিবের? সাধারণ সমর্থক, সাকিব ভক্তদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। দেশের ক্রিকেট ভক্তরা জানতে চেয়েছেন কী হয়েছে। সাকিবও কী তা হলে অবসরের বার্তা দিচ্ছেন? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত এই রহস্যের পেছনের ঘটনা আনুষ্ঠানিকভাবে জানাননি সাকিব। তার পেজেও এখন পর্যন্ত আর কোনো নতুন পোস্ট আসেনি। 

সাকিব তার ওই পোস্ট নিয়ে কিছু না জানালেও ‘রহস্যময়’ পোস্টটি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে ম্যানশন দিয়ে ক্যাপশনে পরী লিখেছেন, খেলা হবে। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজিও।

tag ট্যাগ: #1111