ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্তার এই পাকিস্তান সফর স্বাভাবিকভাবেই অনেক তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। দীর্ঘদিন পর কোনও ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা পাকিস্তান সফরে যাচ্ছেন। আর সেখানে যে পাক বোর্ডের সঙ্গে বৈঠক হবে তা বলার অপেক্ষা রাখে না। যদি বৈঠক হয়, সেক্ষেত্রে দ্বিপাক্ষীক সিরিজের প্রসঙ্গ উঠে আসতে পারে। যদিও তা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ওপর।
সেই সূত্র পিটিআইকে জানিয়েছেন, “আগামী ২ সেপ্টেম্বর রজার বিনি, রাজীব শুক্লা এবং জয় শাহ ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শ্রীলঙ্কায় থাকবেন। এই তিনজন ভারতে ফিরবেন ৩ সেপ্টেম্বর। তারপর বিসিসিআই সভাপতি এবং সহ-সভাপতি লাহোরে যাবেন।”
টুর্নামেন্টটি বসার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি। ফলে দীর্ঘ টালবাহানার পর হাইব্রিড মডেলে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। ভারত তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কার মাটিতে।