calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / প্রতারক আজাদ গ্রেফতার দোকানে ঘুরে ঘুরে বিকাশের নম্বর সংগ্রহকালে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

প্রতারক আজাদ গ্রেফতার দোকানে ঘুরে ঘুরে বিকাশের নম্বর সংগ্রহকালে

কুষ্টিয়ার মিরপুরে আজাদ মল্লিক (৩০) নামে বিকাশের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে মিরপুর নতুন বাজারে অবস্থিত স্থানীয় মোবাইল মেলা নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়। মিরপুর থানা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট ২০২৩ • সকাল ১১:৫৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৬ বার পঠিত

স্থানীয় মোবাইল মেলার মালিক রাজিবুল আলম জানান, কয়েক দিন আগে এই প্রতারক বিকাশে টাকা উঠানোর নাম করে দোকানে আসে। এরপর খাতায় টুকে রাখা বিকাশের নম্বরগুলোর ছবি কৌশলে মোবাইলে তুলে নিয়ে যায়। পরে সেটি সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহ হয়।

তিনি আরো জানান, এই প্রতারক আজাদ মল্লিক আজ শুক্রবার পুনরায় বিকাশে টাকা পাঠানোর কথা বলে মোবাইলে ছবি তুলতে আসে। এ সময় তাকে হাতেনাতে ধরা হয়। পরে জিজ্ঞাসাবাদে আজাদ স্বীকার করে যে সে এই প্রতারণার সাথে যুক্ত। এরপর মিরপুর থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছর ডিসেম্বরে মোবাইল মেলা দোকান থেকে একই কায়দায় আরেক প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়।

tag ট্যাগ: #1111