আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। তবে এর আগে ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে বিসিসিআই। ক্রিকেটের উত্তেজনা বাড়িয়ে দিতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে বলেই বলা যায়।
বিশ্বের নানা দেশ থেকে আসা সমর্থকদের বিনোদিত করতে ও নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এমন আয়োজন।
এদিকে বিশ্বকাপের ১০ অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেইনস ডে’ এর আয়োজন করা হবে। অধিনায়কেরা ৪ অক্টোবর সন্ধ্যায় ফটোসেশন করবেন। সংক্ষিপ্ত বক্তব্যও রাখবেন তারা।
অনুষ্ঠানে থাকবেন আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সদস্যরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরাসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের বোর্ড প্রেসিডেন্টরা।