calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট মুহূর্তেই শেষ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট মুহূর্তেই শেষ

ব্যাপারটা ছিল অনুমিতই। ঝড়ের গতিতে বিক্রি হয়ে গেছে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট। অনলাইনে প্রথম দফার টিকেট বিক্রি শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকেট। আগামী ১৪ অক্টোবর আমেদাবাদে বিশ্বকাপের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট ২০২৩ • সকাল ১১:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩ বার পঠিত

আশার কথা হলো, ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে যায়নি। আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফার টিকেট ছাড়া হবে। সংশ্লিষ্ট সংস্থার এক কর্তা জানিয়েছেন, “আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাদের রয়েছে, শুধু তারাই প্রথম দিন টিকেট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকেট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকেট শেষ হয়ে গেছে।”


আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, “ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। ৩ সেপ্টেম্বরের জন্য প্রচুর টিকেট রয়েছে।”

ভারতের সব ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালের জন্য মাথা পিছু দু’টি করে টিকেট বরাদ্দ করেছে আইসিসি। বাকি সব ম্যাচের জন্য বরাদ্দ করা হয়েছে মাথাপিছু চারটি করে টিকেট।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে ক্রিকেটের এই বৈশ্বিক আসর।

tag ট্যাগ: #1111