calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি নেপালের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি নেপালের

এশিয়া কাপের ১৬তম আসর মাঠে গড়াচ্ছে। তবে ওয়ানডে ফরম্যাটে এটি ১৪তম। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। মুলতানে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ৩টায়। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১৫ বছর পর কোনো টুর্নামেন্ট ফিরল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট ২০২৩ • দুপুর ১২:১৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৭ বার পঠিত

নতুন সাজে সেজেছে মুলতান ক্রিকেট স্টেডিয়াম। গ্যালারিতে রঙ্গীন আসন। জায়ান্ট স্ক্রিন, প্রেস বক্সের সংস্কার করা হয়েছে আগেই। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তাবাহিনী টহল দিচ্ছে আকাশপথে। উৎসবের উপলক্ষ্য সুফীদের শহর মুলতানে।
সময়ের হিসাবে কয়েক ঘণ্টা বাকি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ১৬তম আসর শুরু হতে। এ মাঠেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। ওয়ানডে ইতিহাসেও প্রথমবার দেখা হচ্ছে দু’দলের।

ম্যাচ ভেন্যু মুলতানে শেষবারের মতো অনুশীলন করেছে দুদল। অসম শক্তির লড়াইয়ে পাকিস্তান ফেভারিট সন্দেহ নেই। এবারের আসরের ভবিষ্যত নির্ধারণে সময় লেগেছিল অনেক। আলোচনার পর আলোচনা তবু জটিলতা কাটছিল না। নেপথ্যে ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব।

অবশেষে নতুন এক ফর্মুলায় চূড়ান্ত হয় এশিয়া কাপের ভাগ্য। হাইব্রিড মডেল। আয়োজক থাকছে পাকিস্তান, টুর্ণামেন্টের সিংহভাগ ম্যাচ শ্রীলঙ্কায়।

এবার অংশ নিচ্ছে ৬ দল। দুই গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। এ গ্রুপে পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

উদ্বোধনী ম্যাচ ছাড়াও গ্রুপের বাংলাদেশ-আফগানিস্তান, শ্রীলঙ্কা আফগানিস্তান আর সুপার ফোরের একটি ম্যাচ হবে পাকিস্তানে। গ্রুপ পর্বের বাকি খেলাগুলো শ্রীলঙ্কায়।

এরপর গ্রুপের শীর্ষ দুটি করে অর্থাৎ চারদল নিয়ে হবে সুপার ফোর রাউন্ড। সেরা দুই দল নিয়ে হবে ফাইনাল। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয়।

tag ট্যাগ: #1111