জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা একদম ভালো হয়নি। ওপেনার শাওয়াল জুলফিকার ১২ বল খেলে মাত্র চার রান করে ফিরেন। আরেক ওপেনার সিদরা আমীন ৪৪ বলে খেলেন ৬১ রানের ঝড়ো ইনিংস। ম্যাচসেরাও তিনি। শেষের দিকে আলিয়া রিয়াজ ও উইকেট কিপার মুনিবা আলি যথাক্রমে ৩১ ও ২৬ রান করে পাকিস্তানকে লক্ষ্যে নিয়ে যান।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সোমবার মুখোমুখি হবে দুই দল।