calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ মাঠে নামছে আজ ফাইনালে উঠার মিশন শুরু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মাঠে নামছে আজ ফাইনালে উঠার মিশন শুরু

গত পাঁচ আসরে তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আরো একবার ফাইনালে উঠার হাতছানি টাইগারদের সামনে। তবে পাড়ি দিতে হবে সুপার ফোর পর্ব। এই পর্বেরই প্রথম ম্যাচে আজ বুধবার মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ১২:২২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় স্বাগতিক পাকিস্তানের আতিথ্য নেবে বাংলাদেশ। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে লড়বে দুই দল। ফলে চার বছরের বেশি সময় পর ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে তারা। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে দেখা গিয়েছিল তাদের দ্বৈরথ।

সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ৪ বছর আগে। পাকিস্তানের মাটিতে দুই দল মুখোমুখি হয়েছিল ২০০৮ সালে, ১৫ বছর আগে। সব মিলিয়ে দুই দলের মোট দেখা হয়েছে ৩৭ বার। যেখানে জয়ের দিক থেকে বহুগুণে এগিয়ে পাকিস্তান, ৩২ ম্যাচেই জিতেছে তারা। বাংলাদেশের জয় ৫ ম্যাচে।

বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের কারণ হতে পারে তাদের ৫ জয়ের চারটিই শেষ ৫ ম্যাচে। অর্থাৎ শেষ পাঁচ দেখায় ৪ বার জিতেছে বাংলাদেশ। যদিও শেষ দেখায় ২০১৯ বিশ্বকাপে বড় জয় পেয়েছিল পাকিস্তান।

তবে পাকিস্তান দল এখন আছে তাদের শেষ এক যুগের মাঝে সেরা ছন্দে। নতুনভাবে গড়ে উঠেছে দলটি। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১ নম্বর দল পাকিস্তান। তবে শুধু এটুকু বললেই বোঝা যাবে না, তারা এখন কতটা বিধ্বংসী। নিজেদের খেলা গত ১০ ওয়ানডেতে হার মাত্র একটি।

বড্ড সাহসী পাকিস্তানের এই দলটা। এতটাই যে, ম্যাচের আগের রাতেই একাদশ দিয়ে দিতেও ভয় পায় না। বাংলাদেশের বিপক্ষেও তাই করেছে তারা। তাছাড়া তাদের অধিনায়ক বাবর আজম ওয়ানডে র‍্যাঙ্কিয়ে সবার উপরে, ইমাম উল হক আছেন তিনে। বোলিংয়ে শাহিন আফ্রিদি, নাসিম শাহরা কী করতে পারে, তা তো দেখছেই বিশ্ব।

tag ট্যাগ: #1111