calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / আজ কে কোথায় থাকবে রাজপথে বিএনপি ও সমমনা দলগুলো ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আজ কে কোথায় থাকবে রাজপথে বিএনপি ও সমমনা দলগুলো ?

সরকার পতনের এক দফা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজপথে নামছে বিএনপি ও সমমনা দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে রাজধানীতে আজ গণমিছিল করবে বিএনপি। যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও পৃথক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০১:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

আজকের কর্মসূচি থেকে পরবর্তী পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। গণমিছিল ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। সফল করতে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে। উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয়সহ সব থানা-ওয়ার্ডের নেতাকর্মী-সমর্থকদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। অংশ নিতে বলা হয়েছে কেন্দ্রীয় নেতাদেরও।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুটি গণমিছিলই বেলা ৩টায় শুরু হবে। উত্তরের গণমিছিলটি রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবে দলটি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। সমাবেশ থেকে আবারও কর্মসূচি দেওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যুগান্তরকে বলেন, গণমিছিল কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উন্মুখ হয়ে আছে। আশা করছি, বিপুল লোকসমাগম হবে। উত্তর ও দক্ষিণের দুটি গণমিছিল নয়াপল্টনের গিয়ে শেষ হবে। সেখানে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

গণতন্ত্র মঞ্চসহ সমমনা দল ও জোট : বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ শেষে গণমিছিল বের করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২ দলীয় জোট, পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় পর্যন্ত মিছিল করবে জাতীয়তাবাদী সমমনা জোট। বেলা ৩টায় পূর্বপান্থপথস্থ এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি); বিকাল ৪টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)। এ ছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)সহ সমমনা দলগুলো একযোগে এক দফা দাবিতে এদিন একই কর্মসূচি পালন করবে। এ ছাড়াও এক দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বেলা ১১টায় বিজয়নগরে মিছিল ও সমাবেশ করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

গত ১২ জুলাই এক দফা আন্দোলনের ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে। সর্বশেষ গত ২৪ ও ২৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচি ছিল।

tag ট্যাগ: #1111