র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. নুরল হুদার নেতৃত্বে লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় চানাচুর বিক্রির ড্রামে করে গাঁজা বহনকালে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ মো. জুমাত ঘোষকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে মো. আলমগীর প্রামানিককে গ্রেপ্তার করা হয়।
অপর দুই আসামি মো. হায়দার আলী (৪৮) ও মো. রাজু প্রামানিক (২৪) পলাতক রয়েছেন।
র্যাব জানায়, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনা-বেচা করে আসছে। জব্দ করা গাঁজা বিক্রির জন্য অবৈধভাবে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখেছিলেন বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন তারা।