তবে দুই দেশের ক্রিকেট ভক্তরা আশা করে রয়েছেন যেকোনোভাবে যেন ১১ সেপ্টেম্বর বৃষ্টি না হয়। এবং ভারত বনাম পাকিস্তান ম্যাচটি পুরোটা যেন খেলা হয়। অথচ এই একই ভেন্যুতে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে ম্যাচটি নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছিল এবং আবহাওয়ার কারণে কোনো সমস্যা তৈরি হয়নি।
মজার বিষয় হলো, রিজার্ভ ডে-তে খেলা গড়ানোয় চাপ বাড়ল আসলে ভারতেরই। কারণ ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভারত আবার সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেক্ষেত্রে ভারতকে পরপর তিন দিন ধরে খেলতে হবে।
রোববার কলম্বোতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। প্রথম উইকেটে রোহিত এবং শুভমন মিলে ১৬.৪ ওভারে ১২১ রান করে ফেলেন। ৪৯ বলে ৫৬ রানের একটি ভালো ইনিংস খেলে রোহিত সাজঘরে ফেরেন। তাকে আউট করেন শাদাব খান। রোহিতের পরপরই সাজঘরে ফেরেন অপর ওপেনার শুভমনও। শুভমন গিলকে আবার ফেরান শাহিন আফ্রিদি। শাহিনের বলে শাদাবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভারতের তরুণ তারকা। ৫২ বলে ৫৮ করে আউট হন শুভমন। বৃষ্টির জেরে খেলা যখন বন্ধ হয়, তখন ভারতের স্কোর ছিল ২৪.১ ওভারে ১৪৭ রান। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৮) এবং কেএল রাহুল (১৭)।
সূত্র : হিন্দুস্তান টাইমস