calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ভারত রেকর্ড ব্যবধানে হারাল পাকিস্তানকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারত রেকর্ড ব্যবধানে হারাল পাকিস্তানকে

লোকেশ রাহুল আর বিরাট কোহলির জোড়া শতকে পাকিস্তানকে কঠিন লক্ষ্য দিয়েছিল ভারত। বল হাতে তা আরও কঠিন করে তুললেন কুলদিপ যাদব। বাঁহাতি স্পিনারের ঘূর্ণীতে দিশা খুঁজে পেলেন না পাক ব্যাটাররা। দেড়শর আগেই গুটিয়ে রেকর্ড ব্যবধানে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ১২:১৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান তোলে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে যা ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড। জিততে হলে পাকিস্তানকেও করতে হতো রান তাড়ার রেকর্ড। কিন্তু তার ধারে কাছেও যেতে পারেনি দলটি। ৩২ ওভারে তারা গুটিয়ে যায় স্রেফ ১২৮ রানে।

বিশাল লক্ষ্যে কোনো সময়ই মনে হয়নি পাকিস্তান ম্যাচ জিততে পারে। দলীয় ১৭ রানে ইমাম-উল হককে দিয়ে শুরু। এরপর নিয়মিত বিরতিতে ব্যাটারটা উইকেটে গেছেন আর এসেছেন। ত্রিশোর্ধো ইনিংস নেই কারো। সর্বোচ্চ জুটি ৩০ রানের। সর্বোচ্চ ২৭ রান ফখর জামানের। বাবর ১০ রানে ইনসাইড এজ বোল্ড হয়েছেন হার্দিক পান্ডিয়ার বলে।

নতুন বলে কাজটা এগিয়ে রেখেছিলেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া আর শার্দুল ঠাকুর। বাকি কাজটা নিখুঁতভাবে সেরেছেন কুলদিপ। ৮ ওভারে ২৫ রানে তার শিকার ৫ উইকেট।

তবে ম্যাচের গল্প বলতে গেলে প্রথমেই আসবে ভারতের ব্যাটারদের কথা। জয়ের ভীতটা তো তাদেরই গড়া।

ম্যাচের নির্ধারিত প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হতে পারে কেবল ২৪.১ ওভার। তাতে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৭ রান। পরের দিন রিজার্ভ ডেতে ভারতের কোনো উইকেটই নিতে পারেননি পাকিস্তানের বোলাররা। বাবর আজমদের কোনো পরিকল্পনাই কাজে লাগাতে দেননি লোকেশ রাহুল আর বিরাট কোহলি। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। তৃতীয় উইকেটে গড়েন ১৯৪ বলে ২৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি। এশিয়া কাপে যা সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

ঠিক ১০০ বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। তার ১০৬ বলে ১১১ রানের ইনিংসে রয়েছে ১২টি চার ও দুটি ছক্কার মার।

কোহলি ক্যারিয়ারের ৪৭তম শতক পূর্ণ করেন ৮৪ বলে। তার মানে শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডের আরও কাছে চলে গেলেন তিনি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কোহলির এটি টানা চতুর্থ সেঞ্চুরি। এক মাঠে টানা চার ম্যাচে সেঞ্চুরির রেকর্ড আছে আর কেবল হাশিম আমলার (সেঞ্চুরিয়নে)।

এদিন দ্রুততম ব্যক্তি হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার রানও পূর্ণ করেন কোহলি। এজন্য তার লেগেছে মাত্র ২৬৭ ইনিংস। ৩২১ ইনিংস লেগেছিল টেন্ডুলকারের। ৯৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি।

বল হাতে ১০ ওভারে শাহিন শাহ আফ্রিদি দেন ৭৯ রান। ১০ ওভারে ৭৪ রান দিয়েছেন ফাহিম আশরাফ। ওভার প্রতি সাতের নিচে রান দিয়েছেন কেবল নাসিম শাহ ও হারিস রউফ।

তবে সাইড স্ট্রেইন চোটের কারণে এদিন মাঠে নামতে পারেননি হারিস। পাকিস্তানের জন্য যা বড় ধাক্কা হয়ে আসে। গতকাল ৫ ওভার বল করেছিলেন এই পেসার। তাঁর জায়গায় বোলিং করা ইফতিখার আহমেদের প্রথম ৫ ওভারেই আসে ৪৬ রান। ম্যাচের মাঝেও ধাক্কা খায় পাকিস্তান। ৪৯তম ওভারে প্রথম ২ বল করে চোট পেয়ে উঠে যান নাসিম শাহও। পরে হারিস-নাসিমের কেউই ব্যাট করতে পারেননি।

বৃষ্টি আর ভিজে মাঠের কারণে এদিনও খেলা শুরু হয় ১ ঘণ্টা ৪০ মিনিট পর। কোহলি ৮ আর রাহুল ১৭ রান নিয়ে দিন শুরু করেন। আগের দিন রোহিত শর্মা আর শুবমান গিলের ওপেনিং জুটি থেকে আসে ১২১ রান। দুজনেই আউট হন ফিফটি করেই। ২৫.৫ ওভারে পরের দিন ২০৯ রান তোলে ভারত। ভারতের ইনিংসে চার ৩৭টি, আর ছক্কার মার ৯টি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩৫৬/২ (রোহিত ৫৬, গিল ৫৮, কোহলি ১২২*, রাহুল ১১১*, অতিরিক্ত ৯; শাহিন ১০-০-৭৯-১, নাসিম ৯.২-১-৫৩-০, ফাহিম ১০-০-৭৪-০, হারিস ৫-০-২৭-০, শাদাব ১০-১-৭১-১, ইফতিখার ৫.৪-০-৫২-০)।

পাকিস্তান: ৩২ ওভারে ১২৮ (ফখর ২৭, ইমাম ৯, বাবর ১০, রিজওয়ান ২, সালমান ২৩, ইফতিখার ২৩, শাদাব ৬, ফাহিম ৪, শাহিন ৭*, নাসিম আহত হওয়ায় ব্যাট করেননি, হারিস আহত হওয়ায় ব্যাট করেননি; অতিরিক্ত ১৭, বুমরাহ ৫-১-১৮-১, সিরাজ ৫-০-২৩-০, পান্ডিয়া ৫-০-১৭-১, ঠাকুর ৪-০-১৬-১, কুলদিপ ৮-০-২৫-৫, জাদেজা ৫-০-২৬-০)।

ফল: ভারত ২২৮ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: বিরাট কোহলি (ভারত)।


tag ট্যাগ: #1111