এবারের এশিয়া কাপে ভারত এখনও পর্যন্ত ম্যাচ খেলেছে ৫টি। তার মধ্যে গতপরশু বাংলাদেশের ম্যাচটি বাদ দিলে প্রতিটি ম্যাচেই বৃষ্টিতে কিছুটা হলেও খেলা বন্ধ থেকেছে। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচ রিজার্ভ ডে-তে গিয়ে শেষ করতে হয়েছে। যদি আজও বৃষ্টিতে ভেসে যায় তবে ফিরবে ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি। সেবারও এই সময়েই শ্রীলঙ্কাতে আয়োজন করা হয়েছিল আসরটি। তখনও ফাইনালে উঠেছিল এই ভারত এবং শ্রীলঙ্কা। ম্যাচের দিন এবং রিজার্ভ ডে-তে দু’দিনই খেলা হয়নি। শেষ পর্যন্ত দুই দেশকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
stars
বিশেষ প্রতিবেদন
এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন
২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি তবে কি ফিরছে !
অনেক কাঠখর-পুড়িয়ে পাওয়া এবারের হাইব্রিড এশিয়া কাপ কেটেছে বৃষ্টির ছত্রছায়ায়। প্রায় প্রতি ম্যাচেই অনাহুত অতিথির মতো বাধ সেধেছে বেরসি বৃষ্টি। ভেস্তে গেছে একাধিক ম্যাচ। ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া দু’টি ম্যাচেই এসেছে...
person
বিশেষ প্রতিনিধি
verified
Reporter
schedule
প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১০:৩৬
history
আপডেট: ৩ বছর আগে
timer
২ মিনিট পড়ার সময়
visibility
৩৮ বার পঠিত