calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / অভিনন্দনে ভাসছে বাংলাদেশ ভারতকে হারিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

অভিনন্দনে ভাসছে বাংলাদেশ ভারতকে হারিয়ে

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হারায় স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল বাংলাদেশ দলের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ থাকলেও ব্যাটারদের ব্যর্থতায় বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১০:৪১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

শামিম আহমেদ নামে একজন লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। আমাদের কাপ লাগবে না, ভারতকে হারাইছি এটাই অনেক। ওসমান নামে একজন লিখেছেন, ভারত হারলে কেন জানি ঈদ ঈদ লাগে। অভিনন্দন বাংলাদেশ টিম।

রাকিব হোসাইন নামে একজন লিখেছেন, বাংলাদেশ জয়ী হওয়ায় অনেকে সান্ত্বনার জয় বলছেন। কিন্তু আমার বুঝে আসে না তারা আসলে কি চায়। আমার কাছে-তো এশিয়া কাপ জেতার মতো আনন্দ লাগছে। ইন্ডিয়াদের বাঁশ দিয়েছি আমরা। এর চেয়ে আর আনন্দ কি হতে পারে।

খান ফয়সাল নামে একজন লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। শামিরা রহমান শিমু নামে একজন লিখেছেন, ভারতকে হারাইছি তাতেই অনেক কিছু। অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে।

পায়েল নামে একজন লিখেছেন, বাংলাদেশ যদিও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারলো না কিন্তু তারপরেও আজ ভারতকে আরও একবার হারিয়ে ক্রিকেট প্রেমীদের আনন্দিত করল। অভিনন্দন বাংলাদেশ।

শেষের কবিতা নামে একজন লিখেছেন, ঈদ মোবারক ভারতকে বাঁশ দিয়ে বাংলাদেশের জয়। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। রিয়া মাহমুদ নামে একজন লিখেছেন, এশিয়া কাপ জেতার চেয়ে ইন্ডিয়াকে হারানোটা অনেক বড় প্রাপ্তি, দারুণ একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ রকম খেলা আমরা বিশ্বকাপে দেখতে চাই। ঈদ মোবারক।

অনেকেই লিখেছেন, এশিয়া কাপ না জিতলেও কোনো কষ্ট নেই। কারণ ভারতকে হারিয়ে মনে হচ্ছে ঈদ ঈদ লাগছে। আবার অনেকেই লিখেছেন, বাংলাদেশ সব সময় সান্ত্বনায় জয় পায়। আমরা চায় বিশ^কাপ জিততে। অথচ তারা এক ম্যাচ জিতেই আনন্দে আত্মহারা হয়ে গেছে। শুধু শুধু তারা আমাদের টাকা নষ্ট করছে। তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। তাহলে যদি ভালো কিছু করতে পারে।

tag ট্যাগ: #111