calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মেসি সেমিফাইনাল জয়ের পর যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মেসি সেমিফাইনাল জয়ের পর যা বললেন

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অথচ প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে মিশন শুরু হয় দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ • সকাল ১১:২৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

মঙ্গলবার ম্যাচ জয়ের পর সংবাদমাধ্যমে কথা বলেন লিওনেল মেসি। খবর ইএসপিএনের।

মেসি বলেন, প্রথম ম্যাচে হারই ২০২২ আসরে ফাইনালের লড়াইয়ে নাম লেখাতে সাহায্য করেছে তাদের। 

তিনি বলেন, সৌদি আরবের কাছে পরাজয় আমাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছিল। কারণ এর আগে টানা ৩৬ ম্যাচ হারের স্বাদ নিয়ে কাতারে এসেছিলাম আমরা। বিশ্বকাপে এভাবে শুরু করাটা বড় ধাক্কাই ছিল। আমরা কল্পনা করতে পারিনি, সৌদি আরবের কাছে হারতে পারি। 

সাতবারের ব্যালন ডিঅর জয়ী ফুটবলার বলেন, পরের ম্যাচগুলো আমাদের জন্য অগ্নিপরীক্ষা ছিল। তবে সময় যত গড়িয়েছে, প্রমাণ করতে পেরেছি আমরা কতটা শক্তিশালী দল। পরবর্তী প্রত্যেকটা ম্যাচ আমরা ফাইনাল মনে করেছিলাম। কারণ জানতাম হেরে গেলে পরিস্থিতি আমাদের জন্য জটিল হবে।

৩৫ বছর বয়সি ম্যাজিশিয়ান বলেন, আমাদের ওপর এক ধরনের মানসিক চাপ ছিল। তবে সেটি আমরা কাটিয়ে উঠেছি। পরের পাঁচ ফাইনালেই (ম্যাচ) আমরা জিতেছি। আশা করি, চূড়ান্ত খেলায়ও তা-ই হবে। শিরোপা নির্ধারণী ম্যাচেও জয় পাব।

মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। হাফটাইমের আগে একক নৈপুণ্যে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান আলভারেজ। আর শেষ দিকে মেসির জাদুকরী অ্যাসিস্ট নিশানাভেদ করেন তিনি। এতে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন আলবিসেলেস্তেরা। এতে লুকা মদরিচদের উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠে তারা।

প্রসঙ্গত সি গ্রুপে আর্জেন্টিনার সূচনাটা মোটেও ভালো ছিল না। তুলনামূলক খর্বাশক্তির সৌদির কাছে ২-১ গোলে হেরে অভিযান শুরু হয় আলবিসেলেস্তেদের। তবে একে ইতিবাচক হিসেবেই দেখছেন মেসি।

tag ট্যাগ: #111