প্রতিযোগিতায় এতদিন সর্বনিম্ন স্কোর ছিল ৮৭ রানের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সে রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। প্রতিযোগিতাটির ফাইনালে এর আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ১৭৩ রানের।
দলটির সবচেয়ে বিভিষিকাময় সময় কেটেছে চতুর্থ ওভারে। সিরাজের সেটি দ্বিতীয়। এই ওভারেই ৪ উইকেট তুলে নেন সিরাজ। ছয় ওভার শেষে শ্রীলঙ্কার স্কোরবোর্ড হয়ে যায় ১২/৬!