calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ওমর সানী রাজনীতি নিয়ে এবার যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ওমর সানী রাজনীতি নিয়ে এবার যা বললেন

ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। সিনেমার পাশাপাশি নাটকেও মাঝে মাঝে দেখা গেছে এই অভিনেতাকে। এখন আর আগের মতো অভিনয়ে নিয়মিত নন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সমসাময়িক বিষয়ে প্রায়শই মন্তব্য করেন। বর্তমান ব্যস্ততা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৯:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৭ বার পঠিত

* মাঝে অসুস্থ ছিলেন। এখন কী অবস্থা?

** আল্লাহর রহমত আর সবার দোয়ায় ভালো আছি এখন।

* সম্প্রতি বাজারদর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হঠাৎ এ বিষয়ে কথা বললেন যে?

** এটাকে বিশেষ করে দেখার কিছু নেই। আমি বরাবরই সমসাময়িক বিষয়ে কথা বলি। আমার ভালো লাগলে তাও বলি, মন্দ লাগলে তাও বলি। আর বাজার পরিস্থিতি কারোরই অজানা নয়। সবাই জানেন। এমন তো নয় যে অন্য সময় কম থাকে, আমাকে দেখে দাম বাড়িয়ে দিয়েছে। আসল বিষয় হচ্ছে অন্যরা কথা বলতে পারে না। আমি পারি, তাই বলেছি।

* তার মানে আপনি নিয়মিত বাজারে যান?

** যাব না কেন! আর না গেলে জানি কীভাবে? আমি খুব সাধারণ জীবনযাপন করি। তাই আমার বাজারে যাওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। তাছাড়া আমার রেস্টুরেন্ট আছে। সেটার জন্যও আমাকে বাজারের খোঁজখবর রাখতে হয়। কেন যে এটা নিয়ে আমাকে এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেটাই বুঝতে পারছি না।

* সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে উসকনিমূলক বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য সহ্য করতে হয়েছে কি?

** অবশ্যই। অনেকবার, অনেক কিছু শুনতে হয়েছে। বিশেষ করে রাজনৈতিক বিষয়ের সঙ্গে আমার মন্তব্যকে মেলানো হয়েছে অনেকবার। আমার সোজা কথা, আমি কোনো দল করি না। সরকার বা রাজনীতি নিয়ে আমার কোনো রকম মাথাব্যথা নেই। সরকার আর রাষ্ট্র ভিন্ন জিনিস। আমি একটি রাষ্ট্রের প্রজা। আমি আমার পরিবার নিয়ে একটু ভালো থাকতে চাই। খাব তো ওই ডাল ভাতই। সেটাই একটু ভালোভাবে খেতে চাই, এই আর কি।

* রেস্টুরেন্টের কথা বলছিলেন। কেমন চলছে সেটা?

** সত্যি বলতে ভালো যাচ্ছে না। কারণ মানুষের পকেটে টাকা থাকলে তখন মানুষ তিনটি বিষয় করে। এক. ভালো খায়, দুই. ঘুরতে যায়, তিন. ভালো কাপড় পরে। বাজারের বিষয় তো আমি বললামই। আপনি শুধু একবার কাপড়ের খোঁজ নিয়ে দেখেন!

tag ট্যাগ: #111