আজ এখানে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাদান কার্যক্রম ত্বরান্নিতকরণ কর্মসূচি (লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন- এলএআইএসই অপারেশন) সরকারের মাধ্যমিক শিক্ষা কর্মসূচিকে সহায়তা করবে।
শিক্ষাদানকে এগিয়ে নেয়ার লক্ষ্যে, এই কর্মসূচির মাধ্যমে ৬ষ্ঠ এবং ৮ম গ্রেডের গণিত, ইংরেজি এবং বাংলার মতো মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হবে, কারণ এগুলোই হচ্ছে- ভবিষ্যত শিক্ষার ভিত্তি। সূত্র : বাসস