calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশের ব্রোঞ্জ জয় পাকিস্তানকে হারিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের ব্রোঞ্জ জয় পাকিস্তানকে হারিয়ে

হাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম পদকের মুখ দেখালেন নিগার সুলতানা জ্যোতিরা। সোমবার জেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্রোঞ্জ নিষ্পত্তির ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে হাংঝুতে দেশের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

খেলা শেষে মাঠে উপস্থিত হয়ে জ্যোতিদের অভিনন্দনে ভাসান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেফ দ্য মিশন একে সরকার, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানে থামে তাদের ইনিংস। আলিয়া রিয়াজ সর্বোচ্চ ১৭ এবং অধিনায়ক নিদা দার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। সাদাফ শামাসের ১৩ রানও পাকিস্তানকে এই স্কোর করতে সহায়তা করে। 

বোলিংয়ে স্বর্ণ আক্তার চার ওভারে ১৬ রান দিয়ে তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা চার ওভারে ১১ রানের খরচায় ২ উইকেট তুলে নেন। ৬৫ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শামীমা সুলতানা ও সাথী রানী বাংলাদেশকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন। 

কিন্তু ২৭ রানে এই জুটিকে ভাঙেন সাদিয়া ইকবাল। শাওয়াল জুলফিকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দলীয় স্কোরে আর মাত্র পাঁচ রান যোগ করতেই নাসরা সান্ধুর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের টপ অর্ডারের আরেক ব্যাটার সাথী রানীকে। 

মাত্র দুই রানে সেই সান্ধুর শিকারে পরিণত হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৩৪ রানেই নেই বাংলাদেশের ৩ উইকেট। কিছুটা ব্যাকফুটে চলে যান লাল-সবুজের মেয়েরা। সান্ধুর তৃতীয় শিকারে পরিণত হন ৫ রান করা সোবহানা মোস্তারী। তখন স্কোর বোর্ডে ৪৩ রান। 

জয়ের দিকেই এগোচ্ছে বাংলাদেশ। পরের অধ্যায়টা অবশ্য ব্রোঞ্জ জয়েরই। পঞ্চম উইকেট জুটিতে স্বর্ণা আক্তার ও রিতু মনি ১৪ রান যোগ করে দলকে এগিয়ে দেন। নিদা দারের দ্বিতীয় শিকারে পরিণত হন রিতু মনি। তবে সোমা আক্তার ও সুলতানা খাতুন উইকেটে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

২০১০ গুয়াংজু এশিয়াডে পুরুষ ক্রিকেট দল স্বর্ণ ও মেয়েরা রুপা, ২০১৪ ইনচন এশিয়াডে মেয়েরা রুপা ও পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিল। এশিয়ান গেমসে এটা বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চম পদক জয়, যা কাবাডির পর দ্বিতীয় সর্বোচ্চ পদক লাল-সবুজের দেশটির।

tag ট্যাগ: #111