calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বিশ্বকাপে তামিমের শর্তারোপ খেলতে , বিরক্ত সাকিব!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে তামিমের শর্তারোপ খেলতে , বিরক্ত সাকিব!

চোট কাটিয়ে দলে ফিরে এক ম্যাচ খেলেই আবারও বিশ্রামে গেলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্রাম বললেও জানা গেছে, কিছুটা চোট আছে তামিমের। সঙ্গত কারণেই শেষ ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৩৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২১ বার পঠিত

তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তিনি। দেশের প্রথম সারির এক জাতীয় দৈনিকের খবরে এমনটাই বলা হয়েছে।

বিসিবির সূত্রের বরাত দিয়ে তারা বলেছে, তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।

তামিম না হয়ে অন্য কোনো ক্রিকেটার এমন শর্ত দিলে হয়তোবা তাকে ছাড়াই স্কোয়াড সাজাতো টিম ম্যানেজমেন্ট। তবে তামিমের অভিজ্ঞতা দলের জন্য বাড়তি পাওয়া। তাই প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা, এমটাই খবরে বলা হয়েছে।

ইতোমধ্যেই তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়কের সঙ্গে আলোচনা করেছেন নির্বাচকরা। বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব আল হাসান।

tag ট্যাগ: #111