calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সম্পাদকীয় / বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

বিদ্যুৎ বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন ভূতুড়ে বিলে গ্রাহকের নাভিশ্বাস:

একে তো নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম, তার ওপর এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুতের অতিরিক্ত বিল; মোটাদাগে যাকে বলা যায় ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। সোমবার খবরে প্রকাশ, গত এপ্রিলের পর থেকে অধিকাংশ গ্রাহকের বিল দ্বিগুণের বেশি আসছে। দিন...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২৯ বার পঠিত

বিদ্যুৎ বিভাগ মিটারে প্রদর্শিত ইউনিটের চেয়ে অতিরিক্ত যোগ করে বিল করে-এ অভিযোগ অনেক দিনের। বিল সমন্বয়ের নিয়ম হচ্ছে, বিদ্যুৎ বেশি ব্যবহার করলে প্রতি ইউনিটের মূল্যে তারতম্য ঘটবে। যেমন, প্রথম লাইফ লাইনে অর্থাৎ ০-৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করলে ইউনিটপ্রতি দাম হবে ৪.৩৫ টাকা। ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহারে দাম হবে ৬.৯৫ টাকা, ৩০১ থেকে ৪০০ পর্যন্ত ব্যবহারে ৭.৩৪ টাকা। এভাবে ষষ্ঠ ধাপ অর্থাৎ ৬০০-এর ঊর্ধ্বে ব্যবহারে ইউনিটপ্রতি দাম হবে ১৩.২৬ টাকা। বিল সমন্বয়ের ক্ষেত্রে অনেক মিটার রিডার টার্গেট পূরণে এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি ইউনিট যোগ করে ধাপ পরিবর্তন করেন বলেও অভিযোগ আছে। ফলে স্বাভাবিকভাবেই বিলের পরিমাণ বেড়ে যায়। আবার সরকারের সঙ্গে চুক্তিভিত্তিক বিতরণ কোম্পানিগুলো অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা পূরণে তথা ঘাটতি মেটাতে গ্রাহকদের ওপর অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে দেয় বলেও অভিযোগ রয়েছে।

এদিকে বিলের কারসাজিতে যখন বৈধ গ্রাহকদের নাভিশ্বাস উঠেছে, তখন বিদ্যুৎ বিভাগের কারও কারও যোগসাজশে অবৈধ সংযোগ নিয়ে অবাধে এর ব্যবহারও হচ্ছে। ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, মেটাতে হচ্ছে ভর্তুকি। মূল্যস্ফীতির এ দুঃসময়ে জনসাধারণের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। বরং এ খাতে অপচয় ও দুর্নীতি কমিয়ে বিদ্যুতের দাম সহনীয় করাটাই কাম্য। বিদ্যুৎ বিভাগ বিষয়টির দ্রুত সমাধান করে গ্রাহকদের ভোগান্তি কমাবে, এটাই প্রত্যাশা।

tag ট্যাগ: #111