calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ঝিনাইদহে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ঝিনাইদহে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ,

বিএনপির খুলনা অভিমুখে রোডমার্চকে ঘিরে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। গাড়িবহর ও ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন সবাই। ঝিনাইদহ ছাড়াও রোডমার্চে যোগ দিতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ১২:০৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৬ বার পঠিত

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে শহরের মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস রোডমার্চ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুসহ শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। 

রোডমার্চের আয়োজক ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই রোডমার্চের আয়োজন করা হচ্ছে। এই রোডমার্চের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে। কারণ সামনে তাদের পতন অনিবার্য।  

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, এই রোড মার্চ ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা জেলার ভায়না মোড়,  সীমাখালি, যশোর শহর, নওয়াপাড়ায় পথসভা শেষে খুলনার সমাবেশে মিলিত হবে।


tag ট্যাগ: #111