calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বিএনপি কিছুই করতে পারবে না ’‘৪৮ ঘণ্টা কেন ৪৮ দিনের আলটিমেটামেও
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপি কিছুই করতে পারবে না ’‘৪৮ ঘণ্টা কেন ৪৮ দিনের আলটিমেটামেও

খালেদা জিয়ার মুক্তি দিতে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রসঙ্গে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, যেখানে গত ১৪ বছর ধরে আন্দোলন করে কিছুই করতে পারেনি সেখানে ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিছুই...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৯ বার পঠিত

বুধবার দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এমন বক্তব্য রাখেন।

আমেরিকার ভিসাসংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভিসানীতি আমেরিকার পলিসি। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা এটা করতে পারে। কী কারণে করেছে আমরা জানি না। 

মন্ত্রী বলেন, নির্বাচন হবে কি হবে না সেটা নির্ধারণ করবে দেশের জনগণ।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালে সরকার প্রধানের দায়িত্বে থাকবেন। তবে তার দায়িত্ব হবে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং সেটি করা হবে। 

সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবো। জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এটা নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব।

কৃষি ও বৃক্ষ মেলা নিয়ে মন্ত্রী বলেন, যত গাছপালা থাকবে পরিবেশে তত কম উষ্ণ হবে। বায়ুর কার্বন ডাই-অক্সাইডসহ দূষিত উপাদান নিঃসরণ কম হবে। গাছ লাগাতে ও কৃষির চাষবাসে মানুষকে সচেতন করতে এবং সবুজের আন্দোলন জোরদার করতে দেশব্যাপী এমন বৃক্ষমেলা ও কৃষি মেলা করা হয়ে থাকে।

মধুপুর বনের অবস্থা নিয়ে মন্ত্রী হতাশা ব্যক্ত করে বলেন, গজারির বন মধুপুরের গর্বের বিষয়টি আজ ধ্বংসের পথে। সবাইকে এ বন রক্ষার আহবান জানান মন্ত্রী।

মেলা উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনসহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, মেয়র সিদ্দিক হোসেন খান, খন্দকার আব্দুল গফুর মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধনের পর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি বিভাগের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

tag ট্যাগ: #111